টিন চুরির প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডের পশ্চিমে সাহেবপাড়া এলাকায় টিন চুরির প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে ২ জনের বিরুদ্ধে মনির হোসেন নামের এক ব্যাক্তি সাধারণ ডায়েরি (নং-২৪৭, তাং- ০৬/১২/২০২০ইং) এবং লিখিত অভিযোগ (নং- ৬৮৪৮ তাং- ০৬/১২/২০২০ইং) করেছেন।
অভিযুক্তরা হলেন, আলিম মিয়া (৪০) ও ইউসুফ (৪২)। গত ৬ ডিসেম্বর তিনি থানায় জিডি করেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আমি সানারপাড় বাসস্টান্ডের পশ্চিমে সাহেবপাড়া এলাকার আলী হোসেনের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত আছি। পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্ত ২ জন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অভিযুক্তরা দলবল নিয়ে তাকে মারধর করার জন্য মহড়া দেয় বলেও জিডিতে উল্লেখ করেন ওই ভূক্তভোগী।
এদিকে থানায় জিডি করায় অভিযুক্তরা টিন চুরি করে নিয়ে গেছে বলে মনির হোসেনের অভিযোগ। টিন চুরি করে নিয়ে যাওয়ায় গত ৩ জানুয়ারি (রবিবার) আলিম মিয়াসহ ইউসুফ নামে আরেকজনের বিরুদ্ধে মনির হোসেন অভিযোগ (নং-৬১) দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৯ ডিসেম্বর বিবাদীরা আমার কোম্পানির জমি থেকে ৩২ পিছ টিন চুরি করে আমির হোসেনের কাছে বিক্রি করে। আমার প্রতিবেশীরা সাক্ষী আছে, বিবাদীরা টিন চুরি করে দোকানে বিক্রি করেছে। তিনি তার কোম্পানির মালিকের সাথে আলোচনা করে অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ওই অভিযোগপত্রে।











