পারিবারিক কলহের জেরে ইবি ছাত্রীর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে ইবি ছাত্রীর আত্মহত্যা

 

ইবি প্রতিনিধি , প্রেসবাংলা২৪.কম: পারিবারিক কলহের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাবিহা সুহা নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের বাসিন্দা ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ সেলিমের কন্যা ও বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, মায়ের উপর অভিমান করে শনিবার সন্ধ্যা সাত টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, খালার বিবাহ বিচ্ছেদের পর থেকে বাড়িতে থাকা খালাতো বোনকে নিয়ে মায়ের সাথে প্রতিনিয়ত কথা কাটাকাটি হত সুহার। সুহার অভিযোগ ছিল মা তাঁর থেকে তাঁর খালাতো বোনকে প্রাধান্য দিতো। এসব নিয়ে সুহা ও তাঁর বাবার সাথে তাঁর মায়ের মাঝে মধ্যেই ঝামেলা হতো। সর্বশেষ শুক্রবার তাঁর মা তাঁকে বকাবকি ও মারধর করেন। এ তাঁর বাবা-মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহ ও মায়ের উপর অভিমান থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের।