ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অর্ব কমার্স এর উদ্যাগে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ 

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অর্ব কমার্স এর কম্বল বিতরণ 

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নারায়ণগঞ্জ জেলার ২০০ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮শে ডিসেম্বর) দুপুরে নগরীর ১নং খেয়াঘাট সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ভারত-বাংলাদেশ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
তিনি বলেন, বিগত দিনে নারায়ণগঞ্জ জেলার মধ্যে তিন হাজার চারশত মুক্তিযোদ্ধা ছিলো কিন্তুু এখন অনেকেই ইন্তেকাল করেছেন। আজ এখন পর্যন্ত জীবিত অবস্থায় আছেন মাত্র সতেরশো জন। আমাদের বোর্ডের যখন মিটিং হয়, তখন আমি বলেছিলাম আমাদের নারায়ণগঞ্জ জেলার কিছু অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের এ কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্য। আমি যেহেতু এই বোর্ডের মেম্বার তাই বললাম আমাদের এখানে ১৭০০ মুক্তিযোদ্ধা তাদেরকেও দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু আমাদের এখানে বরাদ্দ দেওয়া হয়েছে দুইশত। সেই দুইশত আমরা ডিস্ট্রিবিউট করবো বন্দর ও সদর উপজেলার যে সকল মুক্তিযোদ্ধারা আছে তাদের মাঝে।
মোহাম্মদ আলী আরো বলেন, বর্তমানে অনেকেই যারা প্রশাসনিক কর্মকাণ্ডে আছেন তারা মনে করেন মুক্তিযোদ্ধাদেরকে মনে হয় শেখ হাসিনা সব কিছু দিয়ে দিয়েছে আসলে তা নয়, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা বলেই আজকে আমরা যতটুকু পাচ্ছি তার কারণেই পাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সদর উপজেলার সাবেক কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ সহ নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।