না'গঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি এম এ রব সম্পাদক বিল্লাল

না’গঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি রব সম্পাদক বিল্লাল

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা মটরস ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এম এ রবকে সভাপতি ও মো: বিল্লাল হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

এর আগে গত ১৩ ডিসেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করার পর শেষ দিন (১৫ ডিসেম্বর) পর্যন্ত কেউ তা প্রত্যাহার করেনি এবং কোন পদের জন্য একের অধিক প্রার্থী ছিল না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলে নির্বাচিত হন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রজ্জব আলী সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ে ২২ ডিসেম্বর রাতে এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

 

কমিটিতে কার্যকরী সভাপতি মোঃ খলিলুর রহমান হামেদী, সহ-সভাপতি আনোয়ার হোসেন, মোশারফ হোসেন রিপন, দেলোয়ার হোসেন, জমির আলী, জয়নুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা, সহ- সম্পাদক রিয়াজুল ইসলাম সোহাগ, জাহাঙ্গীর আলম, মোয়াজ্জেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান প্রধান, কোষাধ্যক্ষ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক বশির উদ্দিন, প্রচার সম্পাদক ফজলুর রহমান নয়ন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসাইন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য আবু তাহের, সোহাগ রাজ ও জাফর মল্লিক।