সিদ্ধিরগঞ্জে আজগর হাজী ওয়াকফ্ স্টেটের ৫৬২ শতাংশ জমি উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিদস্যু মতিন ও আলী হাজী গংদের হাত থেকে আজগর হাজী ওয়াকফ্ স্টেটের ৫৬২ শতাংশ জমি পুনরুদ্ধার করেছে এলাকাবাসী।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে নাসিকের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, থানা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজুর উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় এ জমি পুনরুদ্ধার করা হয়।
আজগর হাজী ওয়াকফ্ স্টেটের মোট ৫৬২ শতাংশ জমির মধ্যে সিদ্ধিরগঞ্জ মৌজায় রয়েছে ৪৫৭ শতাংশ ও জালকুড়ি মৌজায় রয়েছে ১০৫ শতাংশ জমি। আজগর হাজী ওয়াকফ্ স্টেটের প্রতিটি জমিতে সাইনবোর্ড লাগিয়ে উক্ত জমি পুনরুদ্ধার করেন এলাকাবাসী ও মসজিদ কমিটি। পাশাপশি এই ওয়াকফ্কৃত জমি উদ্ধারে সহযোগিতা করায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, উক্ত ওয়াকফ্ধসঢ়; কৃত সম্পত্তি আজগর হাজীর ওয়ারিশ ভূমিদস্যু আলী হাজী ও আব্দুল মতিন ওরফে মতিন পাগলা ভুয়া দলিল করে সাধারন মানুষকে ঠকিয়ে উক্ত জমি বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তাদের যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী। প্রতারনা করে সাধারন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিস্ব করে দিয়েছে শত শত পরিবারকে। এই ভূমি দস্যু আলী হাজী ও মতিন ওরফে মতিন পাগলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভূক্তভোগী পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার স্থানীয় এক ব্যাক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভালো কাজে কাউকে পাশে পাওয়া যায় না। আজ আমরা এলাকার সাধারন মানুষ যখন ভূমিদস্যুদের কাছ থেকে আজগর হাজী ওয়াকফ্ স্টেটের জমি পুনরুদ্ধার কাজে হাত দিলাম তখন ওয়াকফ্ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো সহযোগিতা করা হয়নি। তাদের এই নিরবতায় এলাকাবাসী ক্ষুব্ধ।
ওয়াকফ্কৃত জমি পুনরুদ্ধারের সময় উপস্থিত ছিলেন, হাজী মোস্তফা কামাল( সভাপতি হাজী কাসেম আলী দারুল উলূম মহিলা মাদ্রাসা), কাজেম আলী ভুইয়া (সভাপতি বায়তুল মামুর জামে মসজিদ), আলী হোসেন মেম্বার, মোঃ জালাল, মোঃ নূর ইসলাম (মুতাওয়াল্লী বায়তুন নূর জামে মসজিদ), মোঃ আব্দুর রহমান, সেচ্ছাসেবকলীগ নেতা আহম্মেদ আজিজ, যুবলীগ নেতা সানাউল্লাহ সানি, আজিজ মোল্লা ও এলাকাবাসী।











