সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাস্ক বিতরণ

সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাস্ক বিতরণ

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্দরে মাস্ক বিতরণ করা হয়েছে।

২১  ডিসেম্বর সোমবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের বন্দর থানার লক্ষণখোলা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় লক্ষণখোলার আলহাজ¦ ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনদের মাস্ক পরিয়ে দেয়া হয়। সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক নূর হোসেন, মুক্তিযোদ্ধা হাজী মিজানূর রহমান, বকুল সাউদ, মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।