জাল টাকা তৈরীর দায়ে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার ১

জাল টাকা তৈরীর দায়ে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার ১

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের নয়াপাড়া থেকে জাল টাকা তৈরির অপরাধে মিরাজ মৃধা(২৩) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ওয়াকিল ভূইয়ার মালিকানাধীন ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এ সময় তার কাছ থেকে বাংলাদেশী ১৪টি জাল ১০০ টাকার নোট ও জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত ১টি প্রিন্টার ও স্কেনার মেশিন উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াপাড়া ভান্ডারিরপুল এলাকায় জাল টাকা তৈরী করে বাজারে বিক্রয় করে আসছে। জাল টাকা তৈরীর সুবিধার জন্য ঘন ঘন বাসা পরিবর্তন করে আসছিল সে। নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরী করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে।

 

গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।