বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো একতা ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: বর্ণাঢ্য আয়োজনে ফতুল্লার বক্তবলীতে মহান বিজয় দিবস ও রামনগর একতা ক্লাবের ৩১ বছর পুর্তি উপলক্ষে আন্ত রামনগর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৬ই ডিসেম্বর) রাতে রামনগর পশ্চিমপাড়া মাঠে এই ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনেক দিন পর বক্তাবলীবাসী বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিল এই আয়োজনের মাধ্যমে। আমন্ত্রিত অতিথি ও উৎসুক জনতার ভীরে মাঠের খেলা ছিল উপভোগ্য ও দেখার মতো। গ্রামীন পবিবেশে অসাধারণ আয়োজনে ভরপুর ছিল রামনগরের মাঠ । একতা ক্লাবের আয়োজনে সন্তুষ্ট হয়ে আমন্ত্রিত অতিথিরা অনেকেই শৈশবের সৃতিচারণ করেন। সাধারণত গ্রামে রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত না হলে এখানে ছিল তার ব্যাতিক্রম। চারদিকে আলোর মূর্ছনায় হৈ হোল্লড়ে অন্যরকম এক আনন্দময় খেলা উপভোগ করল বক্তাবলীবাসী।

মাশফীকুর রহমান শিশিরের সভাপতিত্বে একতা ক্লাবের সাধারণ সম্পাদক খোর্শেদ আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডাঃ একে শফিউদ্দীন আহম্মেদ মিন্টু, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য রাসেল চৌধুরী, কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ মাষ্টার, পূর্ব চর গড়কুল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নাজির হোসেন, ধলেশ্বরীর তীরের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুজ্জামান জিকু, প্রেসবাংলা ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক ধলেশ্বরীর তীরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, শিল্পপতি জুয়েল শেখ, বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবু সাঈদ রিংকু, ব্যবসায়ী তুহিন চৌধুরী, সাংবাদিক ইকবাল হোসেন, জেলা তাতী লীগের সদস্য মনির হোসেন, সিংগাপুর শাখা আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দীন রানা, একতা ক্লাবের সভাপতি সুমন পারভেজ, জামাল হোসেন মাদবর, মোতালিব মাতবর, ইউসুফ মাদবর, আতাউল্লা মাদবর, হারুন অর রশীদ, একতা ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রতন সহ প্রমূখ ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ সাইদুর, মোঃ কাশেম. হানিফা, ইমান হোসেন, নবী উল্লাহ, শাহিন আলম, নাজমুল হোসেন, সোহেল, ইয়ার হোসেন, ইয়ামিন, তানভীর হোসেন সেতু, লিখন, সুজন, রুহুল আমিন, মাসুম, ফজল, মনির হোসেন, ইমরান হোসেন।

খেলায় একতা ক্লাব ইয়াং স্টারকে ২- ১ গোলে পরাজিত করে একতা ক্লাব জুনিয়র একাদশ। চ্যাম্পিয়ান একতা ক্লাব একাদশকে দলকে নগদ ২৫০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয় রার্নাস আপ একতা ক্লাব ইয়াং স্টারকে নগদ ১৫০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়।











