পঞ্চবটি বধ্যভূমিতে অজ্ঞাত শহীদদের যমুনা অয়েল কোঃ লিঃ এর শ্রদ্ধাঞ্জলী

পঞ্চবটি বধ্যভূমিতে অজ্ঞাত শহীদদের যমুনা অয়েল কোঃ লিঃ এর শ্রদ্ধাঞ্জলী

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: পঞ্চবটী বধ্যভূমিতে অজ্ঞাত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, যমুনা অয়েল কোঃ লিঃ ফতুল্লা ডিপোর নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে ফতুল্লার পঞ্চবটি বধ্যভূমিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
নেতৃবৃন্দরা জানান, মুক্তিযোদ্ধাদের প্রতি যেই শ্রদ্ধাবোধ সেটা যদি আমরা পরবর্তী প্রজন্ম পর্যন্ত নিয়ে যেতে না পারি তাহলে সেটা হবে আমাদের ব্যর্থতা। মুক্তিযুদ্ধের ইতিহাসের যে ঘটনাগুলো আছে তা আমাদের সকলেরই জানা দরকার। পাশাপাশি আমাদের সকলের স্বাস্থ্য সচেতনতার বিষয়টিও মেনে চলতে হবে। সামনের বছর হয়ত করোনা আর থাকবে না কিন্তু আমাদের সকলেরই সবসময় মাস্ক পরতে হবে।