আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

 

হারাধন চন্দ্র দে, প্রেসবাংলা২৪.কম: আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ দিবসের শুরুতে ২১ বার তোপধ্বনির মাধ্যম দিনটিকে স্বাগত জানানো হয়। সকালে মুক্তিযুদ্ধের বীর শহীদদের ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন,আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী,গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারী সফর আলী কলেজের শিক্ষক শিক্ষার্থী, আড়াইহাজার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

 

এ দিন বিভিন্ন সরকারী,বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা টানানো হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আড়াইহাজার উপজেলা পরিষদের সামনে মাঠে পতাকা উত্তোলন করা হয়। পরে ভার্চুয়াল ভিত্তিতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্ব্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

 

সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া,আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী,গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার,মুক্তিযোদ্ধা কাজী মোঃ ওয়াজউদ্দিন প্রমুখ ।