আইনজীবী সমিতির বার্ষিক ভোজন সভা অনুষ্ঠিত

আইনজীবী সমিতির বার্ষিক ভোজন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজন সভার আয়োজন করেন, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১৫ই ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী নব-নির্মিত বার ভবনের নিচ তলায় আইনজীবী সমিতির সভাপতি এডঃ মহসিন মিয়ার সভাপতিত্বে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ এডঃ আনিসুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহা, জেলা পি.পি এডঃ ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের জিপি এডঃ মেরিনা বেগম, সাবেক সংসদ সদস্য এডঃ হোসনে আরা বাবলী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, বীর মুক্তিযোদ্ধা এডঃ এমদাদুল হক ও আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডঃ মাসুদ সহ প্রমুখ।