শহীদ বুদ্ধিজীবি দিবসে না’গঞ্জ জেলা আ'লীগের মোমবাতি প্রজ্বলন

শহীদ বুদ্ধিজীবি দিবসে না’গঞ্জ জেলা আ’লীগের মোমবাতি প্রজ্বলন

স্টাফ রিপোর্টার, প্রেসবাাংলা২৪.কম: শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিলাদ দোয়া ও মোমবাতি প্রজ্বলন করেন, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
সোমবার (১৪ই ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ২নং রেলগেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ন সম্পাদক ইকবাল পারভেজ, বন্দর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন সহ প্রমুখ ।