বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ব্যাবসায়ী বারেক মোল্লা

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ব্যাবসায়ী বারেক মোল্লা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে নারায়নগঞ্জ বাসীকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক বারেক মোল্লা।

 

শনিবার (১২ ডিসেম্বর) ব্যাবসায়ী বারেক মোল্লা এক শুভেচ্ছা বার্তায় উপরোক্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে।  ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র।