ভাস্কর্য চেতনার কথা বলে: ভিপি বাদল

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: রাতের অন্ধকারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফতুল্লা থানা আওয়ামীলীগ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪ টায় ফতুল্লার পঞ্চবটি আওয়ামীলীগের অফিসের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আবু হাসনাত শহিদ মোঃ বাদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা গিয়ে পরে একই স্থানে এসে শেষ করেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল।
প্রধান অতিথির বক্তব্যে আবুহাসনাত শহিদ মোঃ বাদল বলেন শামীম ওসমান যখন ডাক দেয় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। যার ডাকে সারা দিয়ে বাংলার মানুষ তোমার আমার ঠিকানা খুঁজে পেয়েছে, যারা বলতে চায় ভাস্কর্য গড়তে দেয়া হবেনা তারা শুনে রাখুন বঙ্গবন্ধুর ভাস্কর্য অন্যায়ের কথা বলে, এই ভাস্কর্য চেতনার কথা বলে, আমরা আছি শেখ হাসিনার সাথে। সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই, যদি জাতির জনককে কটুক্তি করে তাহলে পার্লামেন্টে আইন পাশ করে তাদের সাজা দিতে হবে।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল বলেন, আমরা ফতুল্লা থানা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । সেই সাথে হুশিয়ারী দিয়ে বলতে চাই বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে, এর বিরুদ্ধে চক্রান্ত করলে তাকে কঠিন জবাব দেওয়া হবে।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা হাত দিতে চায় আমরা তাদের হাত ভেঙে ফেলবো, তাদেরকে দেশ ছাড়া না করে ঘরে ফিরবোনা।
সাম্প্রাদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণধীন ভাস্কর্য ভাঙায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। তা না হলে আগামীতে কঠোর অবস্থানে যাওয়ারও হুঁশিয়ারি দেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অলি মাহমুদ, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহছানুল হক নিপু, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সদস্য সচিব আলমগীর হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহমদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক, সাধারণ সম্পাদক এম মান্নান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা খুশবু সহ প্রমূখ।











