বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে বন্দরে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ই ডিসেম্বর) বিকেলে বন্দরের ফরাজীকান্দা বালুর মাঠ প্রাঙ্গণে ফরাজীকান্দা গোডলাক স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল ছাড়াও প্রধান বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজীম উদ্দিন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে শহীদ বাদল বলেন, এই যে এখানে ব্রিজ নির্মাণাধীন সেটা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্য আপনারা দোয়া করবেন। আওয়ামী লীগের মতো উন্নয়নের কাজ সারা বাংলাদেশে কোন সরকার করতে পারেনি। আজ শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে ভাসছে এ বাংলাদেশ।  
প্রধান বক্তা কাজিম উদ্দিন বলেন, এখন ভার্স্কয নিয়ে কিছু কিছু দলের নেতারা যে বক্তব্য রাখছেন, সে বিষয়গুলো আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে। যেমন ওনারা বলছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য হতে দিবে না। যুদ্ধ ঘোষণা করবেন। এই যে দিবেননা বললেন এটা কিন্তুু শক্তি প্রয়োগ বা চ্যালেন্জ করা হলো। আমরা ঐ বাবুনগরী ও মামুনুল হককে জিজ্ঞেস করতে চাই, আপনারা কার বিরুদ্ধে যুদ্ধ করতে চান। কিসের যুদ্ধ করতে চান, ইসলাম মানে কি যুদ্ধ করা, মারামারি করা, ইসলাম ধর্ম মানেই তো শান্তির ধর্ম।
ফরাজীকান্দা গোডলাক স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুজ্জামান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল হাই, বন্দর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও সোনাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাব্বীর আহম্মেদ মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।