আনন্দ টি‌ভি’র শ্রেষ্ঠ প্রতিবেদক মু‌ক্তিযোদ্ধার সন্তান না’গ‌ঞ্জের লিংকন

আনন্দ টি‌ভি’র শ্রেষ্ঠ প্রতিবেদক মু‌ক্তিযোদ্ধার সন্তান না’গ‌ঞ্জের লিংকন

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম : বাংলাদেশ সরকার অনুমে‌াদিত স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভির সকল জেলা প্রতিনিধিদের মধ্যে “ অনুসন্ধানী প্র‌তি‌বেদ‌নে শ্রেষ্ঠ প্রতিবেদক ” হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেষ্ট পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার তরুন ও মেধাবী সাংবাদিক এবং বীর
মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দ সিফাত আল রহমান লিংকন।

২৭ নভেম্বর শুক্রবার রাতে কক্সবাজার জেলা সাংস্কৃতিক কেন্দ্র এর অডিটরিয়ামে আনন্দ টেলিভেশন এর আনন্দ উৎসব-২০২০ আয়োজিত অনুষ্ঠানে এই ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় অনুসন্ধানী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক এর ক্রেষ্ট তুলে দেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস।

অনুষ্ঠানটি‌তে আনন্দ টেলিভিশন এর এজিএম (এডমিন) সাইফুল ইসলাম, ‌প্রতিষ্ঠান‌টির কর্মকর্তা মো. বুলবুল, জাহা‌ঙ্গির হো‌সেন, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কামাল তোহা, ব্যবস্থাপনা প‌রিচাল‌কের ব্যা‌ক্তিগত স‌চিব জা‌হিদ হাসান সহ কক্সবাজার-৩ আসনের এম‌পি সাইমুম সরওয়ার কমল, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ম‌জিবুর রহমান, স্থানীয় উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ল্যাফটেনেন্টে ক‌র্নেল ফুরকান আহ‌মেদ, পি‌পি রেজাউল, সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

উ‌ল্লেখ্য, সাংবা‌দিক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, আনন্দ টি‌ভির নারায়ণগঞ্জ জেলা প্র‌তি‌নি‌ধি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন। এছাড়াও অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সম্পাদক এবং নারায়ণগঞ্জ সি‌টি প্রেসক্লা‌ব এর সাধারণ সম্পাদক। ওই‌দিন পাঁচ‌টি ক্যাটাগ‌রি‌তে সং‌শ্লিষ্ট কর্মকর্তাদের চুল‌চেরা বি‌শ্লেষনের পর সকল জেলা প্র‌তি‌নি‌ধি‌দের ম‌ধ্যে অনুসন্ধান প্র‌তি‌বেদনের ক্যাটাগ‌রি‌তে শ্রেষ্ঠ প্র‌তিবেদকে ভূ‌ষিত হন তি‌নি।