বক্তাবলী ইউনিয়ন যুবলীগের বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ

 

ফতুল্লা প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে ২৯ নভেম্বর বক্তাবলী পরগণার শহীদদের স্মরণে লক্ষীনগর বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন বক্তাবলী ইউনিয়ন যুবলীগ।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯ টায় বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বক্তাবলী শাখা।

বক্তাবলী গণহত্যা দিবসে বক্তাবলী ইউনিয়ন যুবলীগ প্রথমে প্রভাত ফেরীর মাধ্যমে রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে যাত্রা শুরু করে লক্ষীনগর বধ্যভূমিতে গিয়ে শেষ করে । সেখানে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করার পর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম বলেন, আজকের এই দিনে আমরা হারিয়েছি ১৩৯ জনকে । যারা তাঁদের জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছেন এর মধ্যে আমি আমার বোনকেও হারিয়েছি আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং সেই সাথে এই ১৩৯ জন বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।

যুবলীগ নেতা প্রকৌশলী আবু সাইদ রিংকু বলেন, ১৯৭১ সালের ২৯ শে নভেম্বর আমাদের জন্য এক বেদনার দিন। প্রতিবছর এই দিনটি বক্তাবলীর বিভিন্ন সামাজিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় পালন করে। আমরা আজ স্মরণ করছি সেই বীর শহীদদের যাদের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা।আমরা এই ১৩৯ জন শহীদদের জানাই গভীর শ্রদ্ধা।

এসময়ে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সিবলি, বাছির সরদার, জলিল মেম্বার, নাছির উদ্দীন, যুবলীগ নেতা ছলিমুল্লা ছলি, আশাদ ভান্ডারী, মহিউদ্দিন, আনোয়ার আলী, আক্তার হোসেন, যুবলীগ নেতা ববি বাদল, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, আক্তারুজ্জামান, আওলাদ হোসেন প্রমুখ।