না’গঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামানকে বদলি

না’গঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামানকে বদলি

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে। তবে, নতুন ওসি হিসেবে কে আসবেন তা এখনও সিদ্ধান্ত হয় নি।

 

২৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জায়েদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

এসপি জায়েদুল আলম বলেন, সদর থানার ওসি মো.আসাদুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ঢাকার মালিবাগে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে কে আসবেন তা এখনও সিদ্ধান্ত হয় নি।