ফতুল্লার কাশীপুরে মহতি সাধুসঙ্গ ও লালন মেলার উদ্বোধন

ফতুল্লার কাশীপুরে মহতি সাধুসঙ্গ ও লালন মেলার উদ্বোধন

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলাঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশীপুরের মধ্য-নরসিংহপুরে গুরু বার্ষিকী স্মরণ উপলক্ষে মহতি সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন করা হয়েছে।

 

রবিবার (২২নভেম্বর) থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত দুইদিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন পিয়ার শাহ্।

 

সাধুসঙ্গ ও লালন মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি লীগের সদস্য সচিব ও সাবেক নারায়ণগঞ্জ কলেজের ভিপি আলমগীর হোসেন।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ফকির শাহজালাল। অনুষ্ঠানে লালন সংগীত পরিবেশন করেন রুস্তম শাহ, চায়না, ফকির লালন, লাবনী, লামিয়া।

 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ, অগ্রনী ব্যাংকের টানবাজার শাখার ব্যাবস্থাপক শাহাদাত হোসেন, ধলেশ্বরীর তীরে সংগঠন এর সভাপতি নুরুজ্জামান জিকু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, মধ্য-নরসিংহপুরের সিরাজ মাদবর, রাজন, সাদ্দাম সহ প্রমুখ।