জেলাপরিষদ চেয়ারম্যানের নাম ফলক ভেঙে দেয়ায় তীব্র নিন্দা স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকের

জেলাপরিষদ চেয়ারম্যানের নাম ফলক ভেঙে দেয়ায় তীব্র নিন্দা স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকের

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম ফলক ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী মো: শফিকুল ইসলাম শফিক।

 

রবিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শফিক বলেন, এমপি খোকার নির্দেশে জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম ফলক ভেঙে দেয়ায় তীব্র নিন্দা জানাচ্ছি। একজন সাংসদের এহেন আচরণে আমি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং এই ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার নির্দেশে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের মূল ফটকের সামনে জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেনের নাম ফলক ভেঙে দেয়ার অভিযোগে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে আওয়ামীলীগসহ তাদের সহযোগী সংগঠনগুলো মানববন্ধন করেছে।