রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়া ও নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক, প্রেসবাংলা: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২১ নভেম্বর) বাদ আসর এই আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য গুলশান আরা মমতার সভাপতিত্বে প্রধান অতিথি মহিলা দল কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটিরমিল্প বিষয়ক সম্পাদক মাহফুজা রহমান উপস্থিতিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রইসুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় এই দোয়ার মাহফিল অনিুষ্ঠিত হয়।
এছাড়া ও উপস্থিত ছিলেন, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক মাহমিদা আক্তার ডেউজি ও ফরিদা এবং মহিলা নেত্রী মুসলিমা সহ অন্যান্য নেত্রীবৃন্দ।











