আপন নাতনীসহ ২ শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপন নাতনীসহ ২ শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতেই অভিযুক্ত কামাল হোসেন
(৭০) কে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আটক করা হয়।

 

এ ঘটনায় বুধবার সকালে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া হাইস্কুল সংলগ্ন এলাকার মৃত- কমর আলীর ছেলে।

 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কামাল হোসেন নিজের আপন নাতনী ও প্রতিবেশী আরেক ভুক্তভোগী শিশু কে ডেকে নিয়ে ধর্ষণ করে।

 

এ ঘটনা সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মজুমদার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে । এ ঘটনায় ভূক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার সকালে মামলা দায়ের করেন। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী দুই শিশুকে উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।