অবশেষে দুলাল প্রধান ও খান মাসুদের মধ্যে দ্বন্দের অবসান

অবশেষে দুলাল প্রধান ও খান মাসুদের মধ্যে দ্বন্দের অবসান

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: অবশেষে জেলা  ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু’র মধ্যস্থতায় মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা কাউন্সিলর দুলাল প্রধান ও যুবলীগ নেতা খান মাসুদের দা- কুড়াল সম্পর্কের অবসান ঘটেছে।

সোমবার দুপুরে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদের বাসভবনে এক ঘরোয়া ভোজন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও জেলা  ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু’র মধ্যস্থতায় কাংক্ষিত এ সমঝোতা কার্য্য সম্পন্ন হয়।

এ সময় বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমনসহ আরো অনেকেই।

 

উল্লেখ্য,সম্প্রতি বন্দর এলাকার ডিস সংযোগ নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধান ও জেলা যুবলীগ নেতা খান মাসুদের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। বিরোধটি এক পর্যায়ে সংঘাতের রূপ নেয়। প্রাথমিক পর্যায়ে দু’পক্ষকে ডেকে নিয়ে উভয়ের মধ্যে সমঝোতা করে দেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুািক্তযোদ্ধা এম এ রশীদ। কিন্তু তাতেও বিরোধ পুরোপুরি নিস্পত্তি না হওয়ায় উভয়ের মধ্যে মৃদু মৃদু বিরোধ অব্যাহত থাকলে বিষয়টি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের কর্ণপাত হলে অবশেষে তার নির্দেশে ১৬ নভেম্বর সোমবার দুপুরে সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী এহসানুল হাসান নিপু’র নেতৃত্বে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদের বাস ভবনে উভয়ের পক্ষের মধ্যে সমঝোতা করে দেন।