কমান্ডার গোপীনাথ দাসের মৃত্যুতে এম এ রশিদের শোক প্রকাশ

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম : মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের না’গঞ্জ জেলার সভাপতি এবং না’গঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গোপীনাথ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ।
বুধবার ১২ নভেম্বর গণমাধ্যমকে প্রেরিত এক ক্ষুদে বার্তায় তিনি এ শোক জ্ঞাপন করেন।
শোক বার্তায় এমএ রশিদ বলেন, গোপীনাথ দাস ছিলেন একজন প্রতিবাদী বঙ্গবন্ধু সৈনিক। মুক্তিযুদ্ধের বীর সেনাপতি। আমার খুব কাছের বন্ধু ছিলেন। এক সঙ্গে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। তিনি নারায়ণগঞ্জ আওয়ামী পরিবারের একজন ত্যাগী নেতা ছিলেন। আমরা একজন বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হয়ে অনেক কাজ করে গেছেন। তার এ প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি কমান্ডার গোপীনাথ দাস ১১ নভেম্বর বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।











