বন্দর থানার নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন ডিআইজি আবু হাসান

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের বন্দর থানার নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন পুলিশ হেড কোয়াটার্স ডিআইজি আবু হাসান মোঃ তারিক বিপিএম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ১১ টায় পরিদর্শনে আসেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত ডিআইজি ডেভেলপমেন্ট-১ গাজী মোঃ মোজাম্মেল হক বিপিএম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) সুবাস চন্দ্র চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোঃ খোরশেদ আলম।
ডিআইজি মহোদয় সহ সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ তারিকুল ইসলাম, বন্দর পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আজগর হোসেনসহ কর্মকর্তাগণ।
এ সময় ডিআইজি তারিক বলেন,কাজে কিছু ত্রুটি রয়েছে। নির্মাণ সংশ্লিষ্টদের ত্রুটিগুলো সংশোধন করে চলতি মাসের মধ্যে কাজ সমাপ্ত করতে তাগিদ দেন। পরে থানার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন,উপ সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রকৌশলী আব্দুস সামাদ আজাদ, উপ বিভাগীয় প্রকৌশলী (ইএম) ফেরদৌস ইবনে ইদ্রিস, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মাসুদ রানা শামীম, এসআই মোঃ আবুল খায়ের, এসআই মোঃ মোদাচ্ছের হোসেন, এসআই মোঃসালেকুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে নবনির্মানাধীন ৪ তলা (বন্দর থানা) ভবনের নির্মান কাজ ৯ আগষ্ট ২০১৮ এ উদ্বোধন করা হয়েছে। যা পরবর্তী ৫৩৩ দিনের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও করোনা মহামারী কারণে কয়েক মাস সময় বাড়ানো হয়েছে। ঢালী কনস্ট্রাকশন লি: নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণ কাজ করছেন। বাস্তবায়নে রয়েছে নারায়নগঞ্জ গণপূর্ত বিভাগ ।











