বক্তাবলীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বক্তাবলীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় সংগঠনটি। এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ।

 

বুধবার (১১ নভেম্বর) বাদ আসর লক্ষীনগর তারুমার্কেট এলাকায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি সিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নারায়নগঞ্জ কলেজের সাবেক ভি পি আলমগীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সরদার ও সাধারণ সম্পাদক আল আমিন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন মাদবর, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি প্রকৌশলী আবু সাইদ রিংকু, বিশিষ্ট ব্যাবসায়ী বারেক মোল্লা, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দীন, আওয়ামীলীগ নেতা আসাদ কান্ডারী, ওমর ফারুক ফকির, যুবলীগ নেতা ছলিমুল্লা ছলি, ববি বাদল, রাশেদুল ইসলাম সুমন,  আনোয়ার আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আল আমিন, ব্যাবসায়ী মনির হোসেন,  আব্দুর রহিম প্রমুখ।