প্রধানমন্ত্রীর কাজগুলো ঘরে ঘরে পৌছে দেয়ার দায়িত্ব যুবলীগের: ডা. আইভী

প্রধানমন্ত্রীর কাজগুলো ঘরে ঘরে পৌছে দেয়ার দায়িত্ব যুবলীগের: ডা. আইভী

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগ এর উদ্যাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১১ই নভেম্বর) সকালে নগরীর ২নং রেলগেটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জলের পক্ষে মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এসময় আইভী বলেন, কেক কাটার মধ্যেই যেন আমরা আমাদের সীমাবদ্ধ না রাখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজগুলোকে ঘরে ঘরে পৌছে দেয়ার দায়িত্ব আপনাদের। যুব মানেই তারুন্য, যুব মানেই উদ্যম, যুব সমাজই মানুষের মনে আশা জাগায়। সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চলছে তা থেকে কিভাবে ভালো কাজগুলোকে তুলে ধরে মানুষের কাছে পৌছে দেয়া যায় সে দায়িত্ব যুবলীগকে পালন করতে হবে।
এসময়  আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, মহানগর যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ হাসান, ১৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বিপ্লব বসু, মহানগর যুবলীগ নেতা হারুন, রুবেল, আলআমিন প্রমুখ।