ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

 

ফরহাদ খান, নড়াইল, প্রেসবাংলা২৪.কম: ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইল জেলা ওলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে পুরাতন বাস টার্মিনাল চত্বরে এসব কর্মসূচী পালিত হয়।

 

সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা ইকরামুল হক, মুফতি রাকিব উদ্দিন, মুফতি মঈন উদ্দিন, আবু তালহা, মুফতি মেরাজুল হক, মাওলানা আব্দুল হান্নানসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

এদিকে, শান্তিপূর্ণ ভাবে কর্মসূচী পালন করায় সমাবেশস্থলে উপস্থিত হয়ে ওলামা পরিষদকে ধন্যবাদ জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার)।

 

বক্তারা, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপনের দাবি জানান।