অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরির দায়ে ০১ জন পাকড়াও

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে বিপুল পরিমান যৌন উত্তেজক জিনসিন সিরাপ তৈরির দায়ে আবু তৈয়ব (৩৯) নামে ১ ব্যাক্তিকে পাকড়াও করেছে র্যাব – ১১।
বৃহস্পতিবার (৫নভেম্বর) রাত ২.৩০ মিনিটে র্যাবের একটি অভিযানে অননুমোদিত কারখানা সেফটি হেলথ ল্যাবরেটরী (ইউনানী) লিঃ থেকে তাকে গ্রেফতার করে।
এসময় উক্ত কারখানায় তৈরি অবস্থায় ৭৯২ বোতল অবৈধ যৌন উত্তেজক জিনসিন সিরাপ, সিরাপ তৈরির উপকরণ ক্ষতিকারক রং ০১ কেজি, ফ্লেভার ০১ কেজি ও ঘনচিনি ০৪ কেজি জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী কয়েক বছর যাবৎ মদনপুর উত্তরপাড়া এলাকায় জনৈক আবু সাইদ এর বাসা ভাড়া নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নকল পণ্য উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃত আসামী সরকারী আইন অমান্য করে দীর্ঘদিন ধরে অননুমোদিত ক্ষতিকর জিনসিন নামক অবৈধ যৌন উত্তেজক সিরাপ উৎপাদন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করে আসছে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ এবং ক্ষতিকারক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে সরকারী অনুমোদন বিহীন জিনসিন নামক অবৈধ যৌন উত্তেজক সিরাপ ভেজাল উপাদান ও ক্ষতিকর কেমিক্যাল দ্বারা অস্বাস্থ্যকর পদ্ধতিতে উৎপাদন ও বাজারজাত করে
আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।











