পরবর্তী প্রজন্মের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে মাদক : ডিসি

পরবর্তী প্রজন্মের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে মাদক : ডিসি

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  মুক্তিযোদ্ধার সন্তানেরা পরবর্তী প্রজন্মের জন্য প্রস্তুতি নিচ্ছে না। তাদের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে মাদকদ্রব্য। সেই জায়গায় আমাদের একত্রিত হতে হবে। নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়ার মাঝে সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে।  নতুন ছেলে তৈরি করতে হবে। আর একজন আব্দুল হাই তৈরি না করলে, একজন শামসুজ্জোহা (একেএম শামসুজ্জোহা) তৈরি না করলে সামনে কারা নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিবে।

 

বুধবার (৪ নভেম্বর) বিকেলে কালীরবাজার সরকারি গণগ্রন্থাগারে আলোর পথযাত্রী কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন।

 

এসময় তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইকে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগের সভাপতি যদি এসে বলে অনেকে অসমাপ্ত আত্মজীবনী পড়েনি, অব্যশই তা পড়া দরকার। কেন আওয়ামীলীগের কর্মীকে নবায়ন করে সদস্য ফি দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দিচ্ছে না, কেন সাজনু বা শাহ নিজামের মত নেতৃবৃন্দরা তা করতেছে না? আপনি আর নিজাম আছেন বা তারুণ্যের প্রতীক যারা আছেন তারা এ উদ্যোগ নেন আমি কিন্তু দিচ্ছি। তাদের সেই প্রজন্মকে ধরে রাখার দায়িত্ব সাজনু পেয়েছিলেন।

 

জেলা প্রশাসক আরো বলেন, ৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে তখন তিনি অনুরোধ করলে তিনি এসে মুক্তিযোদ্ধা কোটা দিয়ে অন্যান্য দিয়ে অনেক কিছু সাজালেন। কিন্তু এই প্রেতাত্মারা বসে নেই তারা আওয়ামীলীগের ভিতরে থেকে প্রতিবাদ করলো এই কোটা সিস্টেম পরিবর্তন করতে হবে। আজকে যে ছেলেটি জয় বাংলা স্লোগান দিচ্ছে তা তো আপনি ৬২ সালে, ৬৪ সালে ও এরশাদ বিরোধী আন্দোলনে দিয়েছেন। নতুন ছেলে তৈরি করতে হবে। আর একজন আব্দুল হাই তৈরি না করলে, একজন শামসুজ্জোহা (একেএম শামসুজ্জোহা) তৈরি না করলে সামনে কারা নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিবে।

 

আলোর পথের যাত্রীর সভাপতি ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় নেতা কাজিমউদ্দিন প্রধান, ব্যাংক কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আবদুল কাদির প্রমুখ।