শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী কুমিল্লা থেকে পাকড়াও

শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী কুমিল্লা থেকে পাকড়াও

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী ফজলে রাব্বি (১৮) র‌্যাব-১১’র হাতে গ্রেফতার হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) কুমিল্লার তিতাস থানার জগতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

আসামী রাব্বি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার হাড়িয়া বৈদ্যপাড়া এলাকার কামাল মিয়ার পূত্র ।

 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ফজলে রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।