আপনারা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন: এম.এ রশীদ

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও ডিজিটাল বাংলাদেশের রুপকার দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ ময়দানে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম, এ রশীদ বলেছেন, ১৯৭৫সনে বঙ্গবন্ধুকে হত্যার পর একটি ইন্ডেমনেটি অধ্যাদেশ আইন পাশ হয়। আইনটি পাশ করে জিয়াউর রহমান। আইনটি করার অর্থ হলো বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না। তারা বন্দুকের মাথায় আইনটি সংসদে পাশ করেন। তখন শিক্ষামন্ত্রী ছিলেন সৈয়দ মুনছুর আহাম্মেদ। তিনি এ আইনটি বর্বর আইন উল্লেখ্য করেন। এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের দেশে আনার দাবি জানিয়ে ছিলেন। ১৯৮১ সনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখেন। এবং গনতান্ত্রিক আন্দোলন তৈরির জন্য নেতা কর্মীদের র্নিদেশ দেন। ৮১ থেকে ৯১ পর্যন্ত দুইবার শেখ হাসিনা কারারুদ্ধ হন। এরশাদ সাহেব তাকে এই কারারুদ্ধ করে ছিলেন।
তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য যে সকল আন্দোলন হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা। ৮১ থেকে ৯১ পর্যন্ত দলের জন্য আমাদের অনেক নেতাকর্মী প্রান দিয়েছেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়ার মত শেখ হাসিনার উৎপত্তি হয়নি। রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েই তিনি আজকে এ অবস্থানে পৌছেছেন। করোনা কালে দেশের ১৮ কোটি মানুষ অপেক্ষায় ছিল প্রধানমন্ত্রী কি নির্দেশ দেন কি সহতায় করেন। তিনি দিয়েছেন আপনারা পেয়েছেন। আপনারা সবাই দেশরত্ন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন বন্দর উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মাঈনউদ্দিন আহাম্মেদ, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ বাবু, আওয়ামীলীগ নেতা খালিদ বিন আনিছ, নারায়ণগঞ্জ জেলা জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, আওয়ামীলীগ নেতা কামরুল হাসান জজ, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রহমত উল্ল্যাহ, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক শ্রী ভোলা নাথ দাস, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু, আওয়ামীলীগ নেতা এম.এ রতন, শামীম সরদার, মফিজুল ইসলাম মুন্সি, দেলোয়ার হোসেন মদিল, ৮নং ওয়ার্ড আওয়ামলিীগ নেতা জসিম উদ্দিন জসা প্রমুখ।











