আড়াইহাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, গ্রেফতার ১

নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার! আইসিটি মামলায় গ্রেফতার ১

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় পুলিশ কাউসার আহম্মেদ পলাশ নামে একজনকে গ্রেফতার করেছে।

 

পুলিশ সূত্রে জানাগেছে, ২৯ আগষ্ট শনিবার আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের ছাত্র সংসদের ভিপি নিহাদুল ইসলাম রাজু বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর এলাকা থেকে কাউসার আহম্মেদ পলাশ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃত কাউসার আহম্মেদ পলাশ উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর এলাকার জামান এর ছেলে। সরকারী সফর আলী কলেজের ছাত্র সংসদের ভিপি নিহাদুল ইসলাম রাজু অভিযোগ করেন, গ্রেফতারকৃত কাউসার আহম্মেদ পলাশ সহ আসাদউল্লাহ, নাজির প্রধান, জালালউদ্দিন, আবু সুফিয়ান, জাহাঙ্গীর  ‍ভূইয়া সহ অজ্ঞাত ৭/৮ জন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন নামে ফেসবুকে আইডি খুলে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। তারা এ মিথ্যা তথ্য প্রকাশ করে ভীতি প্রদর্শন, শত্রুতা সৃষ্টি, নির্বাচনী এলাকায় অস্থিরতা ও আইন শৃংখলার অবনতি ঘটাচ্ছে বলে জানান।

 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে সত্যতা প্রকাশ পাওয়ার পর জড়িত ১জনকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের ও গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানান।