১৯ বছর পালিয়ে থাকার পরে ডাকাতি মামলায় দণ্ডপ্রাপ্ত ইকবাল গ্রেফতার

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ডাকাতি মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত ইকবাল নামের এক দণ্ডিতকে ১৯ বছর পরে গ্রেফতার করেছে সদর পুলিশ।
বুধবার (১৫ জুলাই) নগরীর নন্দীপাড়ার গোয়ালপাড়া থেকে গ্রেফতার করা হয়। ইকবাল গোয়ালপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ইকবাল ১৯৯৯ সালের একটি ডাকাতি মামলায় (১৩১) ৫ বছরের দণ্ডপ্রাপ্ত। রায়ের পর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।










