না’গঞ্জে নতুন অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন টিএম মোশারফ হোসেন। সোমবার ( ৬জুলাই) দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন পুলিশ সুপার মো: জায়েদুল আলম।

না’গঞ্জে নতুন অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন টিএম মোশারফ হোসেন।

 

সোমবার ( ৬জুলাই) দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন পুলিশ সুপার মো: জায়েদুল আলম।

 

এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

টিএম মোশাররফ হোসেনকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হিসেবে কার্যক্রম পরিচালনা করার জন্য পদায়ন করা হয়েছে।