দুঃস্থ মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান ডিসির

দুঃস্থ মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান ডিসির

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ এর বিনামূল্যে চাউল বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.জসিম উদ্দিন বলেছেন, আমরা সংকটকালীন সময় অতিবাহিত করছি। এটিকে কাটিয়ে উঠার জন্য স্বাস্থ্য বিধি মেনে আমাদের সকলকে চলতে হবে। প্রশাসনের পক্ষে আইনপ্রয়োগ করে সাময়িকভাবে মানুষকে সচেতন করা যাবে কিন্তু স্থায়ী ভাবে সংকট মোকাবেলার জন্য আমাদের প্রত্যেককে নিজে সচেতন হতে হবে।

 

শুক্রবার (২৬জুন) সকালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ এর আয়োজনে বিনামূল্যে চাউল বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এ কর্মসূচিতে প্রায় পাচ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়।

 

এসময় জেলা প্রশাসক আরও বলেন, বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে অনেক দুঃস্থ মানুষ বেঁচে যাবে। এ জন্য সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান করছি।

 

এসময় উপস্থিত ছিলেন- লায়ন্স জেলার প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন জালাল আহম্মেদ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন প্রকৌশলী এম এ ওহাব, বাংলাদেশের ডেপুটি এটর্নি জেনারেল লায়ন এডভোকেট বশিরউল্লাহ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রফিকউদ্দিন ভুইয়া, লায়ন পারভেজ রানা,লায়ন ইমরান ফারুক মইন রানা,লায়ন হায়দার আলী বাবলু , লায়ন আবদুস সালাম,লায়ন শংকর রায় মনা, লায়ন এডভোকেট নবী হোসেন,লায়ন এডভোকেট সাদিয়া আফরোজ মুক্তি, লায়ন দেবদাস সাহা,লায়ন এডভোকেট জাকির হোসেন, লায়ন আবদুর রহমান লিটনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাউল প্রদান করা হয়।