বন্দরে যুবলীগ নেতা খাঁন মাসুদের বৃক্ষরোপন জর্দানে হাসপাতালের বারান্দায় মৃত্যুর প্রহর গুনছে নির্যাতিত গৃহকর্মী রিমি (ভিডিও) জর্দান প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রবাসে গৃহকর্তার ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাংলাদেশ থেকে জর্দানে যাওয়া রিমি (১৯) নামের এক নারী। গুরুতর আহত অবস্থায় তাকে জর্দানের আম্মান শহরের আল বাসির হাসপাতালে ফেলে রেখে এসেছেন ওই গৃহকর্তা। এরপর থেকে হাসপাতালের বারান্দায় মৃত্যুর প্রতীক্ষায় দিন গুনছেন রিমি। রিমি মুন্সিগঞ্জ জেলার মীকাদিম পৌরসভা এলাকার নয়াদীঘিরপাড় এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। রিমির বাবা দেলোয়ার হোসেন প্রেসবাংলাকে জানান, ২০১৯ সালের ডিসেম্বর মাসে মুন্সিগঞ্জের রিকাবীবাজার রামগোপালপুর এলাকার সুমন নামের এক দালালের মাধ্যমে গৃহকর্মীর চাকরি নিয়ে জর্দানে যায়। প্রথম দু’ মাস ভাল চললেও এরপর থেকেই শুরু হয় গৃহকর্তার নানা নির্যাতন। টানা তিনমাস বেতন বন্ধ করে আটকে দেয় ওই গৃহকর্তা। চলতি বছরের জুনের প্রথমদিকে সে আর কাজ করবে না বলে গৃহকর্তাকে জানিয়ে দেয়। এবং তিনমাসের বকেয়া বেতন দাবি করে। এরপরই গৃহকর্তা তাকে বেদম মারধর শুরু করে। একপর্যায়ে তিনতলা ভবনের ছাদ থেকে তাকে ফেলে দেয়। একে রিমির বাম পা ভেঙে যায়। এরপর কোন রকম তাকে জর্দানের আম্মান শহরের আল বাসির হাসপাতালে নিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায় গৃহকর্তা। বেসরকারী ওই হাসপাতালে তার অস্ত্রোপচার করা হলেও বিল পরিশোধ করার মতো টাকা নেই রিমির কাছে। অস্ত্রোপচারের পর থেকেই তাকে হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়েছে। হাসপাতালের স্থানীয় এক রোগীর মাধ্যমে বিষয়টি বাবাকে ফোনে জানায় রিমি। দেলোয়ার হোসেনও প্রবাসী। তিনি বর্তমানে ব্রুনাই একটি বেসরকারী কোম্পানীতে কর্মরত। সেখান থেকে তিনি দালাল সুমনের সাথে দফায় দফায় যোগাযোগ করলেও কোন সদুত্তর পাননি। এমনকি তাকে উল্টো হুমকি দিচ্ছেন সুমন। জর্দানে বাংলাদেশস্থ দূতাবাসে এ বিষয় বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও কোন কর্মকর্তা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

বন্দরে যুবলীগ নেতা খান মাসুদের বৃক্ষ রোপন

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: “গাছ লাগাও বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বন্দরের বিভিন্ন স্পটে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সেন্ট্রাল খেয়াঘাট ,স্কুল ঘাট ও ময়মনসিংহ পট্টির বিভিন্ন সড়কের পাশে প্রায় ৩০টি বিভিন্ন জাতের পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন করা হয়।

 

যুবলীগ নেতা খান মাসুদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা বন্দরের বিভিন্ন স্থানে যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করলাম। জাতির পিতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। এই দেশটিকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। গাছের চারা রোপণ ও পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যত্নবান হতে হবে।

 

তিনি আরো বলেন,  জাতীয় ৩ নেতা ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি এই করোনা পরিস্থিতিতে জীবনের ঝুকি নিয়ে না’গঞ্জের গন মানুষের নেতা সাংসদ শামীম ওসমান ও দানবীর এমপি সেলিম ওসমান অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। যুবলীগের পক্ষ থেকে মানবতাবাদী এই দুই এমপির সুস্থ্যতা ও দীর্ঘ জীবন কামনা করছি।

 

এ সময় উপস্থিত ছিলেন-যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, মোঃ হোসেন, সানি খান, বাবু মোল্লা, খোরশেদ আলম, মোঃ হিরা, মিলন আহমেদ, কামাল হোসেন, বাবু মোল্লা, আসাদ মিয়া,  সাদ্দাম হোসেন, মোঃ আলী, ছাত্রলীগ নেতা অনিক হাসান প্রমূখ।