অশ্রু দেবে না হৃদয় দেবে : রুদ্র অয়ন 

অশ্রু দেবে না হৃদয় দেবে      

                রুদ্র অয়ন 

 

পাতাবাহার নিবে না ফুল
দু’টোই নজরকাড়া,
একটার নেই গন্ধ একটা
সুবাসে মাতোয়ারা!
 
সাগর ছোঁবে না আকাশ? 
দু’টোইতো বেশ নীল, 
ছুঁতে পারো যেটা ইচ্ছে
দু’টোয় অনেক মিল!
 
কাঁদাবে শুধু না দেবে মন
কোনটা তোমার ইচ্ছে, 
তুমিহীনে নয়ন হৃদয় 
দু’টোয় যে আজ ভিজছে!