ভয় পাবেন না, করোনা আক্রান্তদের পাশেও আছি : পলাশ

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ফতুল্লার কাশীপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মেজবাউর রহমান পলাশ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ওয়ার্ডের লকডাউন পরিস্থিতি ও এলাকার খোঁজখবর রাখা থেকে শুরু করে করোনা আক্রান্তদের চিকিৎসা ও নিহতের দাফন কাফনেও ঘাম ঝরাচ্ছেন।
বয়সে নবীন এই ইউপি সদস্য শুধু নিজের ওয়ার্ডেই নয়, ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও ছুটে যাচ্ছেন।
ইতোমধ্যে করোনা আক্রান্ত বেশ কয়েকটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা পেতে সহযোগিতা করা ও ওই পরিবারটির পাশে সাহস যুগিয়েছে।
পলাশ জানান, করোনা আক্রান্ত হলেই সে মারা যাবে এমনটা নয়। তাছাড়া করোনা আক্রান্ত হলে ওই ব্যক্তি বা পরিবার থেকে দূরে সরে যেতে হবে তা-ও নয়। বরং ওই ব্যক্তি বা পরিবারকে পাশে থেকে সাহস দিতে হবে।
পলাশ আরও বলেন, ভয় পাবেন না। করোনা আক্রান্তদের পাশে ছিলাম, আছি থাকবো।
যদি এসময়ে কারো দাফনে কোন লোকজন না পাওয়া যায়, তবে আমিই ব্যবস্থা করবো।
পলাশ নিজের ওয়ার্ডবাসীর উদ্দেশ্য বলেন, আপনারা সরকারের আদেশ পালন করে শুধু ঘরে থাকুন। সরকার প্রয়োজনীয় ব্যক্তি ও পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে, আগামীতেও দিবে। সুতরাং সবাই ঘরে থেকে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।











