লক্ষ্মীপুরে না’গঞ্জ ফেরত ৩ ব্যাক্তি করোনায় আক্রান্ত

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: লক্ষ্মীপুরের কমলনগরে নারায়ণগঞ্জ ফেরত ৩ ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল গাফ্ফার জানান, জেলার কমলনগরে ৩ জন ও পৌর সদরে ১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। কমলনগরে করোনা আক্রান্ত হিসেবে শনাক্তরা সবাই নারায়ণগঞ্জ থেকে ফেরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতির কথা বলা হলেও পুলিশ-প্রশাসনের চেষ্টা মাঝেও হাট-বাজারে ঘুরে বেরাচ্ছে জনসাধারণ। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে অবাধেই লক্ষীপুরের বিভিন্ন উপজেলাতে প্রবেশ করছে। মানছে না কোনো বাধা-নিষেধ। বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে নদীপথ ও সড়কপথে রামগতি-মজুচৌধুরীর হাট দিয়ে প্রবেশ করেছে মানুষ।

মূলত কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর লকডাউন থাকায় ও সড়কপথে যান চলাচল বন্ধ থাকায় নারায়ণগঞ্জ থেকে সড়কপথে প্রথমেই লক্ষ্মীপুরে প্রবেশ করছে মানুষ। আবার অনেকে নৌপথে চাঁদপুর হয়ে হাইমচরের ইচলী এবং লক্ষ্মীপুরের রায়পুরে প্রবেশ করছে। ফলে প্রতি মুহূর্তে করোনার ঝুঁকি বাড়ছে লক্ষ্মীপুরে।