সিদ্ধিরগঞ্জে যুব মহিলালীগ নেত্রীর মাদক সেবনের ছবি ভাইরাল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বর্তমান সময়ে ইয়াবা সেবন যেন একটা ট্রেন্ড-এ পরিণত হয়েছে। আর এই ট্রেন্ড থেকে বাদ যাচ্ছেন না যুব মহিলালীগ নেত্রীও। অনেকের মতেরাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে কিছু মুখোশধারী অসৎ রাজনৈতিক কর্মীরা এই অনৈতিক কাজগুলোতে ইন্ধন যোগায়।  এমনি এক নামধারী যুব মহিলালীগ নেত্রীর মাদক সেবনের স্থিরচিত্র এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার নাম চম্পা ভূইয়া।

 

সে বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক বলে জানা গেছে। সে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিন পাড়া এলাকার আলী হোসেনের মেয়ে।সাম্প্রতিক সময়ে একটি বদ্ধ ঘরে নামধারী যুব মহিলালীগ ও বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক চম্পা ভূইয়ার মাদক সেবনরত অবস্থায় থাকা একটি ছবি ভাইরাল হয়।

 

 

প্রসঙ্গত, কিছু দিন পূর্বে যুব মহিলালীগ নামধারী এই নেত্রী সাবেক ছাত্রলীগ নেতা পারভেজের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বেশ কিছুদিন পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পারভেজকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে। এখন ত্যাগী মহিলা আওয়ামীলীগ নেত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন মুখে জয় বাংলা স্লোগান দিয়ে রাতের অন্ধকারে মাদকে আসক্ত হয়ে তারা আওয়ামীলীগের দূর্নাম করছে। এদেরকে এখনি দল থেকে বহিস্কার না করলে ভবিষ্যতে তারা দলের জন্য বিষ ফোঁড়া হয়ে দাড়াবে।

 

এ বিষয়ে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব হোসেন চম্পা ভূঁইয়ার পদের বিষয়টি নিশ্চিত করে  জানান, দলের নামে কে কি করে সেটা আমার জানার কথা নয়, তবে সে আমার সংগঠনের লোক ।

 

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, info@pressbangla24.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)