নারীরা সবক্ষেত্রেই এগিয়েছে: ডিসি জসিমউদ্দিন

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন বলেছেন, বাংলাদেশ আর আগের জায়গায় নেই। সর্বক্ষেত্রে নারীরা পুরুষের সাথে তাল মিলিয়ে চলছে। এই মূহুর্তে সারা বাংলাদেশে আর্মির মেজর থেকে শুরু করে এমন কোনো পদ নেই যে জায়গায় নারীদের অবস্থান নেই। সব জায়গায় তারা নিজ দক্ষতার সাথে কাজ করছে। কোনো জায়গায় কিন্তু অন্যের দয়ায় বা অনুপ্রেরণায় নয় তাদের নিজ যোগ্যতায় তারা তৈরি হয়েছে।

 

রোববার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে আমার মা এই পৃথিবীর আলো দেখিয়েছে। আমার বোন আমাকে লেখাপড়া করিয়ে এই পর্যন্ত আসতে সহযোগীতা করেছে। আবার এখন আপনাদের সাথে যত পরিশ্রম করি তাও আমার স্ত্রীর জন্য কারণ সে যদি আমাকে এই সাহসটা না দিতো তাহলে হতো না। আমার মেয়েটা যখন কোলে আসে অথবা স্কুলে যায় বা যখন দৌড়ে এসে হাসিমুখে আমার দিকে তাকায় তখন সেটা আমাকে অনুপ্রেরণা দেয়। তাহলে আমার সব জায়গায় নারীরা থাকে তাহলে আবার সেই নারীকে কেন রাস্তায় মিছিল করতে হবে? তবে আপনাদের কাছে আশার খবর বলি, জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে অনেক আয়োজন আছে যার সবগুলো আমাদের এই নারী জাতিকে সম্মান করে।

 

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামিজা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন, জিপি মেরিনা বেগম, জেলা মহিললীগ সভানেত্রী অধ্যক্ষ শিরিন বেগম, জেলা পরিষদ`র সদস্য এড. নূর জাহান প্রমুখ।