আলীনগর প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে ইকবাল ও শফিকুলের মনোনয়নপত্র জমা

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরের আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বাধীনতা যুবসংঘের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন ও ব্যবসায়ী শফিকুল ইসলাম।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ সুলতানার হাতে এ দু’জন তাদের মনোনয়নপত্র তুলে দেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-স্বাধীনতা যুবসংঘের সভাপতি আব্দুল গাফ্ফার, ব্যবসায়ী জহিরুল ইসলাম, ফয়েজ আহমেদ পিন্টু, ফারুক ফরাজী, জাতীয় পার্টি নেতা আব্দুল আলীম।

 

প্রসঙ্গত আগামী ৯ মার্চ ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। স্কুলের প্রায় ৯শ’ অভিভাবক ওইদিন তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

শাহনাজ সুলতানা জানান, আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।