মাতৃভাষা দিবসে আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশনের শ্রদ্ধা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কাশীপুর হাটখোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি মো: শাহাদাত হোসেন শ্যামলের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন-খোলা কাগজ’র নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহ, কাশীপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মেজবাউর রহমান পলাশ, কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মো: আল আমিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ, জুয়েল, মোফাজ্জল প্রমুখ।

প্রসঙ্গত আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশনটি বেশ কয়েক বছর ধরে শিক্ষা-সামাজিক ও অন্যান্য জনহিতকর কাজ করে আসছে।











