প্রয়াত নয়নের জন্য পেশকার জেনারেশনের দোয়া ও মিলাদ

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের বড় পুত্র প্রয়াত মোছাব্বির আলম নয়নের জন্য কোরানখতম, দোয়া ও মিলাদের মাধ্যমে আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে কাশীপুর খিলমার্কেস্থ পেশকার বাড়ি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
পেশকার বাড়িতে বসবাসরত প্রজন্মদের নিয়ে গঠিত সংগঠন-পেশকার জেনারেশন এ আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল, থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রতন, আওয়ামী লীগ নেতা সরদার সালাহউদ্দিন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন-শীতলক্ষ্যা সম্পাদক আরিফ আলম দীপু, আলহাজ্ব একে গিয়াস উদ্দিন আহমেদ, আলহাজ্ব ইলিয়াস মিয়া, টুক্কু মিয়া, আলহাজ্ব গোলাম হোসেন, গোলাম সারোয়ার, গোলাম হায়দার, আতাউর রহমান আতা, প্রয়াত নয়নের চাচা শহীদ উল্লাহ খোকন, আমির উল্লাহ রতন, ভাই নাজমুল হাসান সাজন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন অপু, শরীফ হোসেন, সাখাওয়াত হোসেন বাবু প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মমিনুল এহসান।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলো – সোহেল, শাকিল, মেহেদী হাসান সৈকত, সাখাওয়াত হোসেন ডাবলু, মাহবুব সৌরভ, নাজমুল হাসান তন্ময়, শুভ ও কাইফ প্রমুখ।











