আদালতপাড়ায় ভুয়া কাজীসহ গ্রেফতার ৪, জাল স্টাম্প উদ্ধার

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে আদালতপাড়ায় অভিযান চালিয়ে কাজী কবির হোসেন নামের এক ভুয়া কাজী সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১১ এর একটি দল আদালতপাড়ায় ৫টি ফটোকপির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল স্টাম্পও উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো-কাজী কবির হোসেন (৩৮), ইসমাইল হোসেন (৩৮), শফিকুল ইসলাম (৫০) ও চঞ্চল হোসেন (২৮)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, আদালতপাড়ায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জাল স্টাম্প বিক্রিসহ অন্যান্য জাল-জালিয়াতী করে আসছিল। র্যাবের একটি দল অনুসন্ধান করে চক্রটির সন্ধান পায়।











