বিএনপির দেড়শতাধিক নেতাকর্মীর হাজিরা

 

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: পৃথক দু’টি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির দেড়শতাধিক নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে এ হাজিরা দেন তারা। ২০১৮ সালের ফতুল্লা ও সোনারগাঁ থানার পুলিশের দায়েরকৃত এ মামলাকে গায়েবী মামলা বলে দাবী করেছেন বিএনপির নেতাকর্মীরা।

 

আসামি পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন, বিএনপির নেতাকর্মীদের দমন করতে সরকার অনেক গায়েবী মামলা দায়ের করেছেন। তার মধ্যে এটিও একটি গায়েবী মামলা। আর এমন মামলা দিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীকে দমন করা যাবে না। ঐ সময়ে এমন একটি গায়েবী মামলায় আজ আদালতে নেতাকর্মীরা হাজিরা দিয়েছে। যার নং- ফতুল্লা থানা মামলা নং ২০(২)১৮, সোনারগাঁ থানা মামলা নং ১৫(১১)১৮ ।

 

নারয়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, সহ সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও থানা যুবদল সাংগঠনিক সম্পাদক নুরে ইয়াসিন নোবেল, যুবদল নেতা আক্তার হোসেন, বিএনপি নেতা হান্নান বেপারি, পৌর যুবদল নেতা সেন্টু মোল্লা, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রাহিম প্রমুখ ।