বিন্দু ও আতার আয়োজনে নয়নের জন্য দোয়া কামনা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের প্রায়াত জেষ্ঠ পুত্র নয়নের জন্য কাশীপুর কেন্দ্রীয় ঈদাগাহ জামে মসজিদে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মঙ্গলবার(৭জানুয়ারী) রাতে মসজিদের ভিতর এই দোয়ার আয়োজন করা হয়।

 

ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরিফ বিন্দু ও কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতার আয়োজনে প্রায়াত নয়নের জন্য এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় । দোয়া পরিচালনা করেন কাশীপুর কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদের ইমাম।

 

অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রায়ত নয়নের জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের জন্য ও দোয়া কামনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সরদার সালাউদ্দীন , ফতুল্লা থানা ছাত্রলীগের সহ-সভাপতি শরিয়ত উল্লাহ বাবু, প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদ, খোকা মেম্বার, পলাশ মেম্বার, সাজন, জুয়েল, সেলিম, হামিদ প্রধান, জাহাঙ্গীর, মাখন, কাজল, ফরহাদ হৃদয় সহ প্রমুখ।