চারার গোপে নবজাতকের লাশ

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর কালিরবাজার চারার গোপ এলাকায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কালিরবাজার মসজিদের পাশে লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তবে লাশটি কে বা কারা সেখানে ফেলে গেছে এ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ কাজ করেছে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে।











