তল্লায় মাদক ব্যবসায়ী ডলার গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার তল্লায় ১০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির হোসেন ডলারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

 

ধবার (২৫ ডিসেম্বর) রাতে ফতুল্লার তল্লাস্থ মডেল গার্মেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়

 

গ্রেফতারকৃত কবির হোসেন ডলার ফতুল্লার তল্লা এলাকার মৃত পনির মাদবরের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত।

 

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম তল্লা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির হোসেন ডলারকে গ্রেফতার করা হয়।